ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে। মঙ্গলবার দেওয়া ইস্রায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, আতাল্লাহ রাইয়ান নামের ১৭ বছর বয়সী কিশোর একটি ইহুদি বসতির কাছে পাহারারত সেনাদের হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে চড়াও হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়, পশ্চিম তীরে আরিয়েলে ইহুদি বসতির কাছে যেসব সেনা মোতায়েন রয়েছে, আতাল্লাহ রাইয়ান তাদের ওপর ছোরা হাতে হামলে পড়ার চেষ্টা করছিল। সেনারা টের পেয়ে তাকে গুলি করে। এতে মারা যায় ওই কিশোর। তবে ইসরায়েলি কোনো সেনা মারা যায়নি বলেও দাবি করা হয় বিবৃতিতে।

একই সঙ্গে একটি ভিডিও চিত্রে দেখা গেছে, সিপিএল-এল নামে শনাক্তকৃত একজন নারী সেনা বলছেন, তিনি ডিউটিতে ছিলেন। এমন সময় ছোরা হাতে একজন ফিলিস্তিনি তার ওপর ঝাঁফিয়ে পড়ে ছুরিকাঘাত করার চেষ্টা চালায়। তিনি আরো বলেন, এর পর আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করি। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। কিন্তু এরপরও সে আমাকে আঘাত করার চেষ্টা করলে আমি তাকে বন্দুক দিয়ে প্রতিহত করার চেষ্টা করি। এমন সময় আমার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে গুলি করলে সে মারা যায়।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, “দখলদার বাহিনী” গুলি চালিয়ে তাদের একজন নাগরিককে হত্যা করেছে।

সূত্র: আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *