ইসরায়েলে আমিরাতের দূতাবাস স্থাপন

ইসরায়েলে আমিরাতের দূতাবাস স্থাপন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (৩০ মে) ইসরায়েলের রাজধানী তেল আবিবে আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্য দিয়ে ২৬ বছর পর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল দেশটি। খবর পার্সটুডের।

এর আগে ১৯৯৬ সালে ‘ওয়াদি চুক্তি’র আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল জর্ডান। এরপর গত ২৬ বছরে আর কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি। যদিও অনেকে পরোক্ষভাবে দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

গত প্রায় আট মাস ধরে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলে আসছিল। দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আসা-যাওয়াও চলছিল। চলতি বছরের ১ মার্চ আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজাকে তেল আবিবে পাঠানো হয়েছিল।

হামাসের সঙ্গে ১১ দিনের যুদ্ধ নিয়েও কোনো বিবৃতি দেয়নি সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ বিরতির আট দিন পর তারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *