পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ই-কমার্স ইন্ডাস্ট্রির চলতি বছরের মুভার্স অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ ব্যাক অফিস সাপোর্টের জন্য বিপিও প্রতিষ্ঠান স্কাইটেক সল্যুশন পুরস্কৃত হয়। স্কাইটেক সল্যুশন বিপিও সেবা নিশ্চিতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। পুরস্কারটি ইন্ডাস্ট্রিতে মাইলফলক সৃষ্টি করেছে।
বক্তারা জানান, সারাবিশ্বে বিপিও সেবার মাধ্যমে দেশি ই-কমার্স ইন্ডাস্ট্রি সমৃদ্ধ করতে স্কাইটেক ১০ বছর ধরে কাজ করার স্বীকৃতি পেল।
স্কাইটেক কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুসনাদ ই আহমেদ পুরস্কার প্রসঙ্গে বলেন, দলবদ্ধ প্রচেষ্টা ও ক্রেতাদের কোলাবোরেটিভ মানসিকতা না থাকলে উচ্চতার এমন শিখরে পৌঁছানো সম্ভব হতো না। মর্যাদাপূর্ণ পুরস্কারটি ই-কমার্স ব্যাক অফিস সাপোর্ট লাইনে নিজেদের দক্ষতার প্রমাণ দেয়। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্ডার প্রসেসিং, ডাটা এন্ট্রি, স্টোর ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্টের মতো বিশ্বমানের সব সেবা দেশি ও বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠানকে নিশ্চিত করে স্কাইটেক।
শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বমানের সেবা ও দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে ই-কমার্স শিল্পকে আরও প্রবৃদ্ধি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময়ই কাজ করে যাচ্ছে বিপিও ইন্ডাস্ট্রি।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি), আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও নাহিম রাজাক (এমপি)। পরে বিজয়ী অন্য সব সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে স্কাইটেক।


