উগান্ডায় পুলিশের গুলিতে সন্দেহভাজন ৫ জন নিহত

উগান্ডায় পুলিশের গুলিতে সন্দেহভাজন ৫ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উগান্ডায় পুলিশের গুলিতে ৫ সন্দেহভাজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, আইএসের পরিচালিত আত্মঘাতী দুইটি হামলার পর সন্দেহভাজনদের ধরতে অভিযান চালায় দেশটির পুলিশ। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। আইএসের ওই হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।

বৃহস্পতিবার পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের পশ্চিম অঞ্চলে সন্ত্রাস দমনে নিয়োজিত কর্মকর্তারা নটোরোকোতে চার সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার এড়াতে পালিয়ে যাওয়ার সময় শেখ আবাস মুহাম্মাদ কিরেভু নামের একজন পুলিশের গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে তিনি পঞ্চম ব্যক্তি। কিরেভু একজন স্থানীয় ইসলামী নেতা ছিলেন যিনি কাম্পালায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পুনরায় জাগিয়ে তোলার জন্য দায়ী ছিলেন বলেও জানান তিনি।

অ্যালাইড গণতান্ত্রিক বাহিনীর (এডিএফ) ওপর অভিযান চালিয় ২১ সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ। এডিএফ ঐতিহাসিকভাবে উগান্ডার একটি বিদ্রোহী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে পূর্ব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *