উগান্ডায় সীমান্তে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

উগান্ডায় সীমান্তে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উগান্ডা ও কঙ্গো সীমান্তের আলবার্ট হ্রদে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, প্রবল বাতাসের তোড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে এএফপি।

তবে নৌকায় থাকা অন্তত ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একজন মেরিন কর্মকর্তা বলেন, হ্রদে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কম এবং সে কারণে অহরহ এমন ঘটনা ঘটছে।

উগান্ডা থেকে নৌকাটি ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিখোঁজ থাকা আর কারো বেঁচে ফেরার আশা নেই বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *