উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুদিন ধরে শীতে জবুথবু দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়। জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯-এর ঘরে। তবে উপজেলার সংলগ্ন অন্যান্য এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি।

আবহাওয়াবিদরা জানান, আগামী দু-তিনদিনে তাপমাত্রা আরও কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও তাপমাত্রা একই ছিল।

এদিন সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও বলেন, ‘‘আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *