পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার উত্তরার বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায়। সাড়ে ১০টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন লাইভ ভিডিওতে দেখা যায়, বিজিবি মার্কেটের ভেতর থেকে কয়েকজন ছুটোছুটি করে কাটা কাপড়ের রোল বের করে আনছেন।
টিনশেড এ মার্কেটটিতে কাপড়েরর দোকান ছাড়াও বাইক সার্ভিসিং সেন্টার, চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।


