একদিনে হাসপাতালে আরও ৬০ ডেঙ্গুরোগী

একদিনে হাসপাতালে আরও ৬০ ডেঙ্গুরোগী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এরমধ্যে ঢাকায় ৫৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৬৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; ঢাকায় সর্বমোট ভর্তি হয়েছেন ১ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে ২১৪ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। এরমধ্যে ঢাকার ১ হাজার ২৭৯ জন এবং ঢাকার বাইরের ১৭০ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর একজনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *