পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে এ ভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩৫৭ জন।
মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৬৭৩ জনের। পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৯৭টি। এ পর্যন্ত মোট ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৯৫ জনের।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


