আসামে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ, এনআরসি নিয়ে কি বার্তা দেন দেখার অপেক্ষায় আসামবাসী
ইয়াহ ইয়া আহমদ বড়ভূইয়া (এ এ মামুন) আসাম (ভারত) থেকে : ভারতবর্ষের আসাম রাজ্যে সর্ব প্রথম এনআরসি চালু হয়। আর এই তালিকায় শেষ পর্যন্ত উনিশ লক্ষ প্লাস বাদের খাতায় আছেন। তাদের মধ্যে বেশি সংখ্যক হিন্দু বাঙালি। তাদের সংখ্যা দাড়াতে পারে ১২ লক্ষের কাছাকাছি। এনিয়ে বাঙালি হিন্দুরা বেশ চিন্তিত। যদিও উনিশ লক্ষের মধ্যে অর্ধেকের বেশি ট্রাইব্যুনালে উতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এনআরসি-র চুড়ান্ত তালিকা থেকে একাংশ প্রকৃত ভারতীয় বাদ পড়েছিলেন বিভিন্ন ত্রুটির কারণে এরমধ্যে রয়েছে নাম এবং লিগেসি ডাটায় গড়মিল।
এদিকে আসামে যখন এনআরসি নিয়ে চলছে বিবৃতির লড়াই। একপক্ষ বলছে এনআরসি-তে অসংখ্য বিদেশীর নাম রয়েছে। অপর পক্ষ বলছে কোন বাংলাদেশীর নাম ঠাই হয়নি। এনআরসি-র চুড়ান্ত তালিকায় এমন পরিস্থিতির মধ্যে ৮ সেপ্টেম্বর আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত বলে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। এবং এনআরসি নিয়ে কি নতুন বার্তা দেন তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী এবং সর্বা সরকারের পাশাপাশি এনআরসি তালিকা থেকে বাদ পড়া হিন্দু বাঙালিরা ও অমিত শাহের মুখের দিকে তাকিয়ে রয়েছেন।


