এবার দেশে মিলল ‘ল্যাম্বডা’ ভ্যারিয়েন্ট

এবার দেশে মিলল ‘ল্যাম্বডা’ ভ্যারিয়েন্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার দেশে মিলেছে ‘ল্যাম্বডা’ ভ্যারিয়েন্ট। পেরুর এই ভ্যারিয়েন্ট বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। রাজধানীতে ৪৯ বছর বয়সী এক নারীর শরীরে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা, জিআইএসএআইডি থেকে এসব তথ্য জানা গেছে। গত মার্চ মাসে এ নমুনা সংগ্রহ করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত করোনার অধিকাংশ মিউটেশনই উদ্বেগের কারণ নয়। কিন্তু সেটি যখন স্পাইক প্রোটিনে মিউটেশন হয় এবং ভাইরাসের বিপজ্জনক চরিত্রগত পরিবর্তন হয় তখন সেটি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। স্বস্তির বিষয় হলো, বাংলাদেশে পাওয়া ল্যাম্বডা ভ্যারিয়েন্টে তেমন কোনো ক্ষতিকর মিউটেশন দেখা যায়নি।

তবে বিশেষজ্ঞরা একথাও বলছেন, ভ্যারিয়েন্ট যাই হোক না কেন সংক্রমণ এড়াতে চাইলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ভাইরাসের মিউটেশন হতেই পারে। তাই ভ্যারিয়েন্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মাস্ক পরে সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *