এবার পাকিস্তানে নতুন প্রদেশের ঘোষণা দিলো আইএস

এবার পাকিস্তানে নতুন প্রদেশের ঘোষণা দিলো আইএস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জঙ্গি সংগঠন ইসলামকি স্টেট (আইএস) পাকিস্তানে নতুন একটি প্রদেশের ঘোষণা দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, নিজেদের দলে নতুন লোক টানতে সংগঠনটি এই ঘোষণা দিয়েছে।

বুধবার দুটি বিবৃতির মাধ্যমে নতুন প্রদেশের দাবি তোলে এ জঙ্গি সংগঠনটি। তবে নতুন এই বিবৃতিতে তারা কোন এলাকাকে নিজেদের প্রদেশ দাবি করছে সেটি স্পষ্ট নয়।

আইএসএর বৈশ্বিক প্রপাগান্ডা বিষয়ক মুখপাত্র ‘আমাক নিউজ এজেন্সি’ এই সপ্তাহে পাকিস্তানের মাসতুনে এক পুলিশ অফিসারকে হত্যা ও কোয়েটায় হামলা করে ২০ জনকে হত্যার শিকার করে নেয় এবং ‘ইসলামিক স্টেট পাকিস্তান প্রভিনেন্স’ এর ঘোষণা দেয়।

তবে আইএসএর প্রদেশ ঘোষণার দাবী নিয়ে এই পর্যন্ত পাকিস্তানের সরকারের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায় নি। ইসলামাবাদ বলে আসছে, পাকিস্তানে আইএসএর কোন উপস্থিতি নেই।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান থেকে খোরাসান প্রদেশ যাত্রার ঘোষণা দেয় সংগঠনটি। গোটা ভারতীয় উপমহাদেশসহ দক্ষিণ এশিয়াকে খোরাসান হিসেবে চিহ্নিত করে থাকে ইসলামিক স্টেট।

এর আগে ভারতেও নিজেদের প্রদেশ চালু করার দাবি করে আইএস। শুক্রবার আমাকে আইএস ‘হিন্দ প্রদেশ’ নামে ভারতে নিজেদের উপস্থিতি দাবি করে তারা।

জঙ্গিদের কার্যক্রম নিয়ে বিশ্লেষণ করা, সাইট ইন্টিলিজেন্স জানিয়েছে, ভারত ও পাকিস্তানে দাবিকৃত এই দুইটি প্রদেশ আইএস ‘খোরাসান প্রদেশ’ বা আইএসকেপি এর অধীনে পরিচালনা করবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক এই সন্ত্রাসী গোষ্ঠীটি ২০১৫ সালে আফগানিস্তান, পাকিস্তান ও মধ্য এশিয়ার সীমান্ত অঞ্চলে নিজেদের আঞ্চলিক কার্যক্রম বিস্তারের জন্য ‘খোরাসান প্রদেশ’ নামটি ব্যবহার করে।

সংগঠনটির এধরণের কার্যক্রমের জন্য সম্প্রতি জাতিসংঘ দক্ষিণ এশিয়ায় তাদের সব শাখাকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ‘আইএসের খোরাসান কাজকর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হল। এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে তাদের যাবতীয় সম্পত্তি, অস্ত্র ও রসদের জোগান বাজেয়াপ্ত করা হল। সংগঠনটির জঙ্গিদের যাতায়াতের উপরও নিষেধাজ্ঞা জারি করা হল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *