‘এরশাদকে দেশের বাইরে নেয়ার মতো তার পরিস্থিতি নেই’

‘এরশাদকে দেশের বাইরে নেয়ার মতো তার পরিস্থিতি নেই’

পাথেয় রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন । সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদকে দেখে বেরিয়ে আলাপের সময় তিনি সবার কাছে দোয়া চান ।

সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন আছেন সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানান, এরশাদ সাহেব লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবার মতো ফিজিক্যাল কন্ডিশন তার নাই। বাইরে নেয়ার তাই চিন্তা-ভাবনাও নেই। আল্লাহ চাইলে উনি দ্রুত সুস্থ হবেন।

এর আগে বনানীতে জাপার চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলন থেকে সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন

এ সময় জিএম কাদের আরও বলেন, তার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল রয়েছে। কথা না বললেও এখনো সাড়া দিচ্ছেন। তবে দেশের বাইরে নেয়ার মতো তার পরিস্থিতি নেই।

এসময় তিনি এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *