এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়া গভীর চক্রান্ত : ইসলামী আন্দোলন

এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়া গভীর চক্রান্ত : ইসলামী আন্দোলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এসএসসি পরিক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ার চক্রান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বলেন।

তারা জানান, এসএসসি পরিক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত গভীর চক্রান্তের অংশ। এসএসসির মত গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরিক্ষায় ধর্মীয় শিক্ষা না থাকলে জাতীয়ভাবে তা গুরুত্বহীন হয়ে পড়বে। এতে ধর্মের প্রতি বিমুখ হয়ে নতুন প্রজন্ম নাস্তিকতার দিকে ধাবিত হবে।

নেতৃবৃন্দ বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ধর্ম শিক্ষা পাবলিক পরিক্ষায় গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। তবে কাদের পরামর্শে পাবলিক পরিক্ষা থেকে তা বাদ দেওয়া হচ্ছে জাতি তা জানতে চায়।

এই সিদ্ধান্ত দেশকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত উল্লেখ করে তারা বলেন, একদিকে দেশকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত, অপরদিকে পাবলিক পরিক্ষায় ধর্ম শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত একই সুতোয় গাঁথা। ইসলামী তথা ধর্ম শিক্ষা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হবে।

নেতৃদ্বয় অবিলম্বে আগামী ২০২২ সালের এসএসসি পরিক্ষায় ধর্ম শিক্ষা অন্তর্ভূক্তকরণের জোর দাবী জানিয়ে বলেন, এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ধর্ম নিয়ে চক্রান্তকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *