এসডিজিএস অর্জনে সমবায়কে শক্তিশালী করার আহ্বান

এসডিজিএস অর্জনে সমবায়কে শক্তিশালী করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক ● টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন (এসডিজিএস) করতে হলে গ্রামীণ অঞ্চলে দারিদ্র দূরীকরণের উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই।
শনিবার বিকেলে জেলায় ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে টাউন হল মিলনায়তনে বিভাগীয় সমবায় অফিস আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুল মজিদের নেতৃতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়।

এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের সদস্য এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বিভাগীয় সমবায় অফিসের জয়েন্ট রেজিস্ট্রারার অজয় কুমার শাহ্’র সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জান, রংপুর জেলা পরিবহন সমবায় সমিতি লি. এর সভাপতি এ. কে. এম. আজিজুল ইসলাম রাজু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *