ঐক্যে ফাটল; আযাদী মার্চের ধর্মঘট থেকে সরে দাঁড়াচ্ছে পিপিপি ও পিএমএল

ঐক্যে ফাটল; আযাদী মার্চের ধর্মঘট থেকে সরে দাঁড়াচ্ছে পিপিপি ও পিএমএল

পাথেয় টোয়েন্টিপোর ডটকম : পাকিস্তানে জমিয়ত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে সরকার বিরোধী ‘আযাদ মার্চ’ এখন রাজধানী ইসলামাবাদে অবস্থানে করছে। কিন্তু ইতোমধ্যেই ফাটল ধরেছে এই আন্দোলনে। মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে দেশটির প্রধান দু’টি বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ না করা সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ডন।

অভিযোগ উঠেছে যে, মাওলানা ফজলুর রহমান ‘আযাদী মার্চ’ নিয়ে তার মূল পরিকল্পনা সহযোগী অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে গোপন রেখেছিলেন।

পিপিপি ও পিএমএলের নেতৃবৃন্দ অবস্থান ধর্মঘটে তাদের যোগ না দেয়ার সিদ্ধান্ত মাওলানা ফজলুর রহমানকে জানিয়েছেন। তারা বলেছেন, তাদের দলের নেতাকর্মীরা কেবল সমাবেশে যোগ দেবে, কিন্তু কোন ধর্মঘটে যোগ দেবে না।

পিএমএল সেক্রেটারী জেনারেল আহসান ইকবাল জানিয়েছেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদের কেবল একদিন থাকার কথা, কোন অবস্থান ধর্মঘট হওয়ার কথা ছিল না।

তিনি আরও জানান, দলটির সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফও আযাদী মার্চের ইসলামাবাদ অংশে কেবল একদিনের জন্য তাদেরকে যোগ দিতে বলেছিলেন। ধর্মঘটে যোগ দেয়ার কোন সম্ভাবনাকে আহসান ইকবাল নাকচ করে দিয়েছেন।

একইভাবে পিপিপি সেক্রেটারী জেনারেল ফারহাতুল্লাহ খান বাবরও আযাদী মার্চের রাহবার কমিটির বৈঠকে ধর্মঘটে যোগ না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ইমরান খানের পদত্যাগের জন্য মাওলানা ফজলুর রহমানের বেঁধে দেয়া সময় পার হওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলামের কি পরিকল্পনা সে সম্পর্কেও তিনি অবগত নন বলে জানিয়েছেন।

এদিকে ইসলামের নাম ভাঙ্গিয়ে জন্ম নেয়া দেশ পাকিস্তনের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান আন্দোলনকারীদের হুঁশিয়ারী দিয়ে বলেছেন, ইসলাম ব্যবহার করে ক্ষমতায় পৌঁছার দিন গত হয়েছে। এ এক নতুন পাকিস্তান।

সূত্র : ডন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *