কওমী মাদরাসার মেধাবীদের দেশের নেতৃত্ব দিতে গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কওমী মাদরাসার মেধাবীদের দেশের নেতৃত্ব দিতে গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কওমী মাদরাসার মেধাবী ছাত্রদেরকে দেশে নেতৃত্ব দিতে তাদেরকে যথাযথভাবে গড়ে তুলতে হবে। যা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ করছেন। তিনি বলেন, টঙ্গীতে তাবলীগের ইজতেমায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়। সারা বিশে^ এর সুনাম রয়েছে। সেখানেও বিরোধ তৈরি হচ্ছে। এসব কারা করছে? তিনি বলেন, বিশ^ইজতেমা আমাদের গর্বের বিষয়। তারা দ্বীনের কাজ আঞ্জাম দিচ্ছে।

মন্ত্রী বলেন, তাবলীগ জামাত ও কওমী মাদরাসাসমূহের উলামায়ে কেরামকে সঠিক পথে থেকে ঐক্যবদ্ধভাবে একমতে একপথে চলতে হবে। তাহলেই যে ইসলাম আমরা ধারণ করি সেই ইসলামকে জয়ী করতে এবং বিশে^ ইসলামকে শান্তির ধর্ম হিসেবে বিবেচিত করতে পারবো।
গতকাল বিকালে রাজধানীর খিলগাঁও জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড তথা জাতীয় বেফাক আয়োজিত প্রতিনিধি সম্মেনে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সংখ্যালঘু কওমী বোর্ডগুলোকে আইনত শক্তিশালী করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও কারিগরি ও মাদরাসা শিক্ষাসচিবকে আহ্বান জানান। তিনি বলেন, পাঁচ বোর্ডের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। হায়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম স্থানসহ মেধাতালিকায় স্থান পেয়েছে সংখ্যালঘু বোর্ডের শিক্ষার্থীরা।

মাওলানা মাসঊদ বলেন, বেফাকুল মাদারিস ছাড়া বাকী পাঁচ বোর্ডের সঙ্গে সংখ্যালঘুর মতো আচরণ করা হচ্ছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষার সচিব মোঃ আলমগীর বলেন, কওমী মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি এখনো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কওমী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে এ কাজ তরান্বিত হবে।

আলোচনার পূর্বে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি। এরপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিশেষ অতিথিদেরকেও ক্রেস্ট উপহার দেন জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের নেতৃবৃন্দ।

এ ছাড়াও মাওলানা হুসাইনুল বান্নার উপস্থাপনায় বক্তব্য দেন, ড. আওলাদ হোসেন, মাওলানা আবু তাহের নদভী, মুফতি এনামুল হক, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা শামসুল হুদা খান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা হোসাইন আহমদ, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মুমতাজুল করীম, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা শওকত আলী, মাওলানা মুজাফ্ফর হোসাইন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা মুসলেহউদ্দীন, মুফতি আবুল কাসেম, মাওলানা আবদুল বাতেন, মুফতি আবদুর রহীম, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা আবদুল জলিল, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মুফতি জসীম উদ্দীন, কারী শামসুল হক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *