কওমী মাদরাসা চিন্তার পুনর্গঠন

কওমী মাদরাসা চিন্তার পুনর্গঠন

ডাক দিয়ে যাই । লাবীব আব্দুল্লাহ

কওমী মাদরাসা চিন্তার পুনর্গঠন

গত বৃহস্পতিবার দেশের প্রাচীনতম দীনি প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে সফরের সুযোগ হয়েছিলো ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে৷ ফেরার পথে নান্দাইল বারুই গ্রাম জামিয়া আহাদিয়া এবং ইশ্বরগঞ্জে বাইতুল কুরআন মাদরাসায় সফরের সুযোগ হয়েছি৷ আমি এই তিনটি মাদরাসায় এর আগেও গিয়েছি একাধিকবার৷ এবারে আমার চোখ ছিলো অনুসন্ধানী৷ জামিয়া ইমদাদিয়ায় দেখলাম মাদরাসায় লাল সবুজের পতাকা উড়ছে৷ আমি হাওয়ায় দোলনরত অবস্থায় পতাকার একাধিক ছবি উঠালাম৷ কেন উঠালাম যারা টকশোতে মাদরাসায় পতাকা উঠানো হয় না বলে কথা বলেন সুযোগ হলে এই ছবি নিয়ে আমি হাজির হবো টকশোতে৷ যদিও টক ঝালে আমাদের মতো লোকের ডাক পড়বে না জানি৷ ডাক না পড়লেও নো প্রবলেম৷

ইমদাদিয়ায় উস্তাদদের মুক্ত পাঠাগার দেখলাম৷ দেখলাম মাদরাসায় খানকা৷ সপ্তাহে তালেবে ইলমদের ও আমজনতার জন্যও ইসলাহী বয়ান হয়৷ কামরাটি শীততাপ নিয়ন্ত্রিত৷ জামিয়ার মুদীর মাওলানা আনোয়ার শাহ হাফিজাহুল্লাহ জানালেন নাফহাতুল হাদীস নামে হাদীসের একটি সংকলনও পড়ানো হয় দাওরায়ে হাদীসের আগের শ্রেণিতে৷ আরও কিছু কিতাব পত্র সংযোজন করা হয়েছে নিসাবে৷ এই উদ্যেগটিও ভালো লাগলো৷ অনুসরণীয়৷ ইমদাদিয়ায় সাপ্তাহিক বক্তৃতার ক্লাসও হচ্ছে এবং তা যোহর নামাযের আগে দরসগাহে৷ উস্তাযদের নেগরানিতে৷ এটিও অনন্য মনে হয়েছে৷

ফেরার পথে বাইতুল কুরআনে বিরতি৷ থানা পর্যায়ে একটি মাদরাসায় তেরো শত তালেবে ইলম যা মায়মনসিংহ বিভাগীয় শহরের কোনো মাদরাসতেও নেই এককভাবে এতো তালেবে ইলম৷ তাও আবার মাদরাসা কাফিয়া শরহে জামি পর্যন্ত৷ হাফেয আহমদ হাফিজাহুল্লাহর দক্ষ পরিচালনায় বায়তুল কুরআনের উন্নতি ঈর্ষণীয়৷ বায়তুল কুরআনে উর্দু ও ফার্সিখানা রয়েছে৷ এটি অনন্য৷ পৃথক আরবীখানা থাকলে ভালো হতো৷ আরবীখানায় এক বছর বা দুই বছরে আরবী ভাষা পড়ে পরে কিতাবখানা বা দিরাসাতে পড়বে তালেবে ইলম৷ এই জাতীয় আরবীখানা মাদরাসাগুলোতে চালু করা যেতে পারে৷ বারুই গ্রাম৷মাদরাসায় দেখলাম মাদরাসার স্থায়ী আয়ের জন্য প্রায় পনরটি দোকান রাস্তার পাশে৷ এটি আমার কাছে ভালো মনে হয়েছে৷

তিনটি মাদরাসায় তিন ধরণের বৈশিষ্ট্যি পরিলক্ষতি হয়েছে আমার চোখে৷ হাজার মাদরাসার জনপদে হাজার হাজার মাদরাসায় অনন্য অনুপম বৈশিষ্ট্য বহন করে এগিয়ে যাচ্ছে৷

তবে ইলমী ইনহিতাতের চরম পরিস্থিতিও হচ্ছে তা অস্বীকার করার কোনো উপায় নেই৷ মাদরাসা থেকে ফার্সি বিদায় করা ইনহিতাতের কারণ৷ মাদরাসা থেকে উর্দু বাদ দেওয়া এটির আলামতও ভালো নয়৷ লক্ষণ অবক্ষয়ের৷ মাদরাসায় বাংলা চর্চা যথাযথ না থাকা বা বাংলার প্রতি অনীহা এটি চরম অবক্ষয় চিন্তা৷ সবচে মারাত্মক ক্ষতিকর দিত হচ্ছে মাদরাসায় কথিত স্ট্যান্ড বা মেধাতালিকায় স্থান পেতে উস্তায কর্তক বাংলা নোট গাইডের সরবরাহ৷

আজ আমরা চিন্তার পুনর্গঠনের যে বিষয়টি বলতে চাই তা হলো, নবীন প্রবীন শিক্ষাবিদ আলেমদের একটি কাফেলা দেশের বিভাগীয় শহরে এবং গ্রামে কওমী মাদরাসাগুলোতে একটি শিক্ষা সফর করতে পারে৷ এই শিক্ষা সফর প্রথাগত নয়৷

শিক্ষা সফরটি হবে দীর্ঘ সময় নিয়ে৷ মাদরাসার অনন্য বিষয়গুলো নোট করবে৷ সাফল্যের কারনগুলো চিহ্নিত করবে৷ বিস্তারিত একটি প্রতিবেদন তৈয়ার করবে সফর শেষে৷

এই সফরে শিক্ষাবিদ আলেমদের সঙ্গে মুক্তচিন্তায় কথা বল হবে মাদরাসা শিক্ষার আগামী নিয়ে৷ সিলেবাসে কী সংযোজন বিয়োজন প্রয়োজন তা নিয়েও কথা বলে একটি প্রস্তাবনা পেশ করবে, যা হবে মাদরাসা শিক্ষার উন্নতির একটি সরল পথ৷ রোডম্যাপ৷

এই কাফেলা প্রয়োজনে দক্ষিণ এশিয়ায় যাবে৷ যাবে মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে৷ দেখবে দীনি শিক্ষা কোথায় কী অবস্থায় বিরাজ করছে৷ আগামী পঞ্চাশ বছরে কী চাহিদা পরিবর্তিত বিশ্বব্যাবস্থায় তার একটি রুপরেখাও দেবে এই কাফেলা বা অন্যকোনো প্রতিনিধি দল৷ পশ্চিমাদের আগ্রাসন প্রতিরোধে কওমী মাদরাসার নিজস্ব কর্মকৌশ থাকতেই হবে৷

ইবনে খালদুন ইনস্টিটিউট
5/8/2017

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *