কঙ্গোতে বড়দিনে আত্মঘাতী হামলায় নিহত ছয়

কঙ্গোতে বড়দিনে আত্মঘাতী হামলায় নিহত ছয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কঙ্গোর পূর্বাঞ্চলের বেনি শহরে বড়দিনে একটি ‘রেস্টুরেন্টে’ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

জানা গেছে, আত্মঘাতী বোমা হামলাকারী সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ করে নিজেকে উড়িয়ে দিয়েছেন। এতে ওই ‘রেস্টুরেন্টে’ থাকা ছয়জন নিহত হয়।

কঙ্গোলিজ এবং উগান্ডার বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো অঞ্চলে বড়দিনে হামলার ঘটনা ঘটল। সেখানকার গভর্নরের মুখপাত্র জেনারেল ইকেনজি সিলভাইন এক বিবৃতিতে বলেছেন, হামলার ঘটনা ঘটেছে একটি বারে। আত্মঘাতী হামলাকারী বারের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। ওই সময় নিরাপত্তা প্রহরীরা তাকে বাধা দিলে সেখানেই তিনি বিস্ফোরণ ঘটান।

আত্মঘাতী বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে এবং আরো ১৪ জন আহত হয়েছেন।

সূত্র: দ্য নিউ ডেইলি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *