কমতে পারে রাতের তাপমাত্রা

কমতে পারে রাতের তাপমাত্রা

শীতের আভাস

কমতে পারে রাতের তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসছে শীত। আভাস লাগছে গায়ে। পড়ছে বৃষ্টি। ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গতকাল বৃষ্টি হয়েছে। আজও দেশের ছয়টি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

চলছে অগ্রহায়ণ। শীত শীত অনুভব হচ্ছে এখন রাজধানীতেও। গতকাল কুয়াশায় ঢেকে গিয়েছিল দিনে আকাশও। শিগগিরই নামছে শীত এমন আভাস দিয়েছে প্রকৃতি। সারাদেশে বৃহস্পতিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। বৃহস্পতিবার এ অঞ্চলে সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে বৃহস্পতিবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার কিছুটা বাড়লেও, আগামী ৩ দিনে সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *