করোনা থেকে মুক্তি পেল মাশরাফির পরিবার

করোনা থেকে মুক্তি পেল মাশরাফির পরিবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী সমান আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পরিবারের ৪ সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর মধ্যে আছেন মাশরাফির বাবা গোলাম মর্ত্তুজা স্বপন এবং মা হামিদা মর্ত্তুজা (বলাকা)। এ ছাড়া পরিবারের অন্য দুই সদস্য হলেন- মাশরাফির ছোট ভায়ের স্ত্রী এবং মামি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাশরাফির মামা নাহিদ হোসেন।

তিনি বলেন, দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে আজ তাদের নেগেটিভ ফল আসে। এর আগে গত ৭ আগস্ট মাশরাফি পরিবারের এই চার সদস্য করোনা পজিটিভ হয়। দুই সপ্তাহ ডাক্তারের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিয়ে সকলে সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

এর আগে গত ২০ জুন মাশরাফি তার স্ত্রী সুমানা হক সুমি ও ছোট ভাই মুরসালিন বিন মর্ত্তুজা সেজারসহ করোনা আক্রান্ত হন।

আজ মাশরাফির বাবা-মা, মাশরাফির ছোট ভায়ের স্ত্রী এবং মামির সুস্থতার মধ্য দিয়ে পরিবারের সবাই করোনা থেকে মুক্ত হলো।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *