করোনা প্রতিরোধে দেশজুড়ে রোজা রেখেছে আল্লামা মাসঊদ ভক্তরা

করোনা প্রতিরোধে দেশজুড়ে রোজা রেখেছে আল্লামা মাসঊদ ভক্তরা

করোনা প্রতিরোধে দেশজুড়ে রোজা রেখেছে আল্লামা মাসঊদ ভক্তরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ভাইরাসের তাণ্ডবে অস্থির বিশ্ব। বাংলাদেশও কাঁপছে করোনাজ্বরে। প্রায় দুই লাখ মানুষ পৃথিবী থেকে এ যাবৎ চলেও গেছেন। এ মহামারী থেকে বাঁচতে এবং সুষ্ঠুভাবে যাতে পবিত্র রমজানুল মোবারক উদযাপন করা যায় সে প্রত্যাশায় রোজা রেখে দুআর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কবলে আজ বিশ্ব আক্রান্ত। বাংলাদেশেও তার ভয়াল থাবা জেঁকে বসেছে। আসন্ন রমযান মাসে রোযা-তারাবি ও ইফতারকে এ ভাইরাসের ছোবল থেকে মুক্ত রেখে সুষ্ঠুভাবে পালনের জন্য কায়মনোবাক্যে মহান আল্লাহ তায়ালার শরণাপন্ন হওয়ার কোন বিকল্প নেই। তাই আগামী সোমবার (২৭ শাবান, ২০ এপ্রিল) দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি রোযা রেখে ইফতারির সময় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। ভয়ংকর এই ভাইরাস থেকে বাঁচতে আল্লাহর দরবারে আমাদের সকলের বেশি বেশি দোয়া করা প্রয়োজন।

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে দেশবাসীর প্রতি রোজার এই আমল পালনের আহ্বান জানান আল্লামা মাসঊদ।

আল্লাহর উপাসনার মাধ্যমেই করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বিশ্বের আধুনিক রাষ্ট্রগুলোতে করোনাভাইরাসের তীব্র প্রকোপ প্রমাণ করে, আল্লাহর দয়া ও অনুগ্রহ ছাড়া নিরাপদ থাকা সম্ভব নয়। আধুনিক জ্ঞান-বিজ্ঞান কখনো মানুষকে আল্লাহ থেকে অমুখাপেক্ষী করতে পারে না। আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের ডাকছেন, ‘আইসো আইসো আমার কাছেই ফিরে আইসো।’ তওবা করে আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে সারাদেশে শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর শিষ্য শাগেরদ, মুরীদ ও ভক্তকুলসহ দেশের সাধারণ মানুষ রোজার আমল পালন করছে।

সিলেট থেকে মাওলানা আবদুল সালাম, সুনামগঞ্জ থেকে মাওলানা আবদুল্লাহ, মৌলভীবাজার থেকে মাওলানা নোমান আহমদ, হবিগঞ্জ থেকে মাওলানা মুজাহিদ আলী, ব্রহ্মণবাড়িয়া থেকে মাওলানা শফিকুল ইসলাম, চট্টগ্রাম থেকে মাওলানা আসাদ, ফেনী থেকে মাওলানা ইবরাহীম, নোয়াখালী থেকে মাওলানা আহমাদ সিরাজী, কক্সবাজার থেকে মাওলানা মুহাম্মদ ইউনুস, খুলনা থেকে মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, ফরিদপুর থেকে মাওলানা আহমাদ মাসরুর, রংপুর থেকে মাওলানা হোসাইন আহমদ, দিনাজপুর থেকে মাওলানা আইয়ুব আনসারী, গাজীপুর থেকে মাওলানা আবদুর রহীম তালুকদার, ময়মনসিংহ থেকে মুফতী তাজুল ইসলাম কাসেমী, কিশোরগঞ্জ থেকে মাওলানা আজিজুল হক, জামালপুর থেকে মাওলানা মোশাররফ হোসাইন, শরিয়তপুর থেকে মাওলানা আবদুল বাতেনসহ অনেকেই জানিয়েছেন রোজাসহ দুআ দিবস পালনের কথা।

জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী বলেন, করোনা ভাইরাসের এই মহামারী থেকে বেঁচে আমরা যাতে সুন্দরভাবে রমজান পালন করতে পারি-এ জন্যই আমাদের মুর্শিদ হযরত আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এই রোজা পালনের আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *