পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৪৫৭ জন, তাদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৮৫ হাজার ১৯৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার (১৯ মে) শনাক্ত হয় এক হাজার ৬০৮ জন এবং মঙ্গলবার (১৮ মে) শনাক্ত হয় এক হাজার ২৭২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৬ জন। এর আগে গতকাল বুধবার মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ২৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৮ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ২৭ হাজার ৫১০ জন।
আজ বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের ছুটি কাটিয়ে দেশবাসীর কর্মস্থলে ফেরার চাপবৃদ্ধির সাথে সাথে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি। এখন পর্যন্ত মোট ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


