করোনার কারণে সতর্ক মোদি

করোনার কারণে সতর্ক মোদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার। দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার অতিক্রম করে গেছে। আর সেই আবহে পশ্চিমবঙ্গের খড়্গপুরে ভোটের প্রচারে এসে কোভিডবিধি মেনে এক অনন্য নজির তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এবার যে মঞ্চ থেকে মোদি বক্তৃতা দিলেন, তার দু’দিকের সিঁড়িতে রাখা ছিল স্যানিটাইজার। বিজেপি প্রার্থী ও দলের যে নেতারা মঞ্চে ছিলেন, তাঁদের প্রত্যেককে এই স্যানিটাইজার ব্যবহার করতে হয়েছে। এ ছাড়াও প্রত্যেকের মুখে ছিল মাস্ক।

বিজেপির যে কোনো সভাতেই প্রধান অতিথিদের দেওয়া হয় পুষ্পস্তবক এবং মোটা ফুলের মালা। এদিনও প্রধানমন্ত্রীর জন্য সেই ব্যবস্থা ছিল। কিন্তু ফুলের বুকে এবং মোটা গাঁদার মালা মঞ্চে তুলতে দেওয়া হয়নি।

এক সূত্র বলেছেন, করোনা সতর্কতার কারণে প্রধানমন্ত্রী আগে থেকে ফুলের মালা বা পুষ্পস্তবক গ্রহণ করবেন না বলে জানিয়েছিলেন। সেই মতো মঞ্চে তা তোলার অনুমতি দেওয়া হয়নি।

যদিও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দামামা বেজেছে। প্রার্থীদের সমর্থনে চলছে দেদার প্রচার-জনসভা-ব়্যালি। এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে কয়েকদিন আগেই দেশবাসীকে সতর্ক করেছেন মোদি। শুধু মুখের কথাই নয়। কাজেও সেই সচেতনতা মেনে চললেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ভারতে পরিস্থিতির মারাত্মক অবনতি, জরুরি বৈঠকে মোদি

তবে অনেকেই প্রশ্ন করছেন নির্বাচনের উত্তেজনায় করোনা সতর্কতাঃ কতটা মানা সম্ভব হবে। বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে রাজনৈতিক সভা-ব়্যালি, যেখানে কোভিডবিধিকে থোড়াই কেয়ার করা হচ্ছে বলে অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *