করোনায় মৃত্যু কমেছে খুলনায়

করোনায় মৃত্যু কমেছে খুলনায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারী করোনায় মৃত্যু কমেছে খুলনায়। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে একজনের মৃত্যু হলেও অন্য চার হাসপাতালে কেউ মারা যাননি।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে খুলনার পাঁচটি হাসপাতালে বর্তমানে ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসর ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- যশোর সুজনপুরের শিউলী (৩৮)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *