করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৬

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত একদিনে দেশে নতুন করে ২৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। এসময়ে নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৭৬০ জন। একদিনে ৪ হাজার ১৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৫০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *