করোনায় রাজশাহী মেডিক্যালে আরো ২৫ মৃত্যু

করোনায় রাজশাহী মেডিক্যালে আরো ২৫ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এঁদের সাতজন করোনা সংক্রমণ ও ১৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ বুধবার (১৪ জুলাই) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের তিনজন, নওগাঁর দুজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন ও যশোরের একজন রয়েছেন। করোনায় মারা গেছেন রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার একজন ও যশোরের একজন। উপসর্গে মারা গেছেন রাজশাহীর নয়জন, নাটোরের তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর দুজন, পাবনার দুজন ও কুষ্টিয়ার একজন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। হাসপাতালটিতে করোনা আক্রান্ত হয়ে ২৩২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৬৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে ৫০০ জন রোগী ভর্তি ছিলেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *