করোনা; ইন্দোনেশিয়ায় তারাবি ঘরে, বাতিল ঈদের জামাত

করোনা; ইন্দোনেশিয়ায় তারাবি ঘরে, বাতিল ঈদের জামাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দরুন বিপর্যস্ত বিশ্ব। করোনায় মৃত্যুর মিছিল ঠেকাতে ব্যর্থ বিশ্ব শক্তিধর দেশগুলো। আর এই কারণে করোনা প্রতিরোধে আসন্ন রমজান মাসে মুসলিমদের তারাবি ও অন্য যে কোনো নামাজ ঘরে বসে পড়ার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া ঈদের নামাজ বাতিল করার কথা জানিয়েছে দেশটির সরকার।

বিবিসির খবর অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ৮৫ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। দেশটিতে প্রায় ২৬ কোটি মুসলিম বাস করেন। সেখানেও করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ইন্দোনেশিয়ায় মোট দুই হাজার ৪৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২০৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *