করোনা; দেশে আসছে আরও ৩ কোটি ডোজ টিকা

করোনা; দেশে আসছে আরও ৩ কোটি ডোজ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনাভাইরাস উদ্ভূত পরস্থিতি থেকে উত্তরণে দেশে আরও তিন কোটি ডোজ টিকা আনা হবে।

তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। একজনও টিকা থেকে বাদ যাবে না, যে বয়স থেকে টিকা দেয়া যায় সেই বয়সের উপরের সবাইকে টিকা নিতে হবে।

তিনি বলেন, আমাদের দেশ টিকা উৎপাদন করতে পারবে। যেসব কোম্পানি টিকা উৎপাদনে আগ্রহী তারা এগিয়ে আসবেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছানোর বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে।

প্রধানমন্ত্রী কোনদিন টিকা নেবেন-এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমি টিকা নেব, তবে সেটা একটা পর্যায়ে। একটা টিকাও যদি বাঁচে। আমার তো বয়স ৭৫ হয়ে গেছে। আমি একটা পর্যায়ে নেব। সে পর্যন্ত যদি বেঁচে থাকি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *