করোনা নেগেটিভ থাকলে সংসদে ঢুকতে পারবেন সাংবাদিকরা

করোনা নেগেটিভ থাকলে সংসদে ঢুকতে পারবেন সাংবাদিকরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৮ নভেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনের’ খবর সংগ্রহ করতে সংসদ ভবনে যেতে পারবেন সাংবাদিকরা। তবে এজন্য করোনা নেগেটিভ সনদ থাকতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ সাংবাদিকদের জানান, বিশেষ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের সুযোগ থাকবে। তবে কভিড-১৯ টেস্ট করতে হবে। ফলাফল নেগেটিভ এলেই মিলবে সংসদ অধিবেশনে প্রবেশ পাস। তিনি আরো জানান, আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। প্রতিটি সংবাদমাধ্যম থে‌কে একজন ক‌রে সাংবা‌দিক‌কে কভিড-১৯ পরীক্ষা করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংস‌দের মি‌ডিয়া সেন্টা‌রে উপ‌স্থিত থাক‌তে হ‌বে।

তারিক মাহমুদ বলেন, ৮ ন‌ভেম্বর কভিড-১৯ পরীক্ষার রি‌পোর্ট দেওয়া হ‌বে। নে‌গে‌টিভ রি‌পোর্ট পাওয়া সাংবা‌দিক‌দের সংসদ পাস দেওয়া হ‌বে যাতে তারা ৯ ন‌ভেম্বর সংসদে গিয়ে অধিবেশনের খবর সংগ্রহ করতে পারেন।

উল্লেখ, কভিড-১৯ পরিস্থিতি ভয়াবহতার কারণে বিগত ৩টি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার স্থগিত রাখা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে গত ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে পরে তা স্থগিত করা হয়। তবে গত ২১ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ আবার বিশেষ অধিবেশন আহ্বান করেন। ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টায় এই বিশেষ অধিবেশন শুরু হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *