পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা রোগী শনাক্ত হচ্ছে এমন সব এলাকাকে পুরোপুরি লকডাউন করবার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানা গেছে। গণভবনে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি কারণ ছাড়া ঢাকার বাইরে কেউ যাবে না, আসবেও না। পিপিই, মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়া প্রতিটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া কারাগারে দীর্ঘদিন জেল খাটছেন ও লঘু অপরাধে সাজাপ্রাপ্তদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


