কলকাতায় এনআরসির বিরুদ্ধে ৩ দিনের গণঅবস্থানের ডাক হিন্দ জমিয়তের

কলকাতায় এনআরসির বিরুদ্ধে ৩ দিনের গণঅবস্থানের ডাক হিন্দ জমিয়তের

কলকাতায় এনআরসির বিরুদ্ধে ৩ দিনের গণঅবস্থানের ডাক হিন্দ জমিয়তের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’, জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন ‘এনপিআর’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতায় তিন দিনের গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জমিয়তে উলামা হিন্দ।

সোমবার (২০ জানুয়ারি) পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, ‘২৩/২৫ জানুয়ারি কোলকাতার রামলীলা ময়দানে গণঅবস্থান করা হবে। প্রথমদিন আমরা মিছিল করে ওই অবস্থানে শামিল হব। কোলকাতার রাজাবাজার চৌরাস্তা থেকে কয়েক হাজার মানুষের মিছিল হবে। প্রতিবাদ মিছিলটি শিয়ালদহ, মৌলালী হয়ে রামলীলা ময়দানে পৌঁছবে।’

তিনি বলেন, ‘কোলকাতার ওই গণঅবস্থানে নারী-পুরুষ সকলেই অংশগ্রহণ করবেন। আইনজীবী, বুদ্ধিজীবি সহ সর্বস্তরের সব ধর্মের, বর্ণের ভারতবাসীরা সেখানে উপস্থিত থাকবেন।’

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘সিএএ/এনআরসি’র বিরদ্ধে গোটা ভারত জুড়ে তোলপাড় হচ্ছে। বিজেপি সম্পর্কে তিনি বলেন, ‘সংসদে যতই তাঁদের ক্ষমতা থাক, একটার পর একটা তাঁদের পরাজয় ঘটছে। ইতোমধ্যেই চারটি রাজ্যে তাঁরা পরাজিত হয়েছে। ওঁরা পরাজয় স্বীকার করতে না চাইলেও জনগণ তাঁদের পরাজিত করে ছাড়বে। পার্লামেন্টে যাই হোক, সুপ্রিম কোর্টে যেটাই হোক মানুষ কিন্তু অনড় যে এটা হতে দেবে না। স্বাধীনতার পরে এরকম কোনও আন্দোলন কোনও সময়ে সংগঠিত হয়নি। ওই আইনের (সিএএ) জন্য বিশ্বে কমপক্ষে ৪০/৪৫ টি দেশে ভারত সরকারের প্রধানমন্ত্রী সমালোচিত হয়েছেন।’

পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, ‘বিষয়টি নিয়ে সংখ্যালঘুদের পাশাপাশি সংখ্যাগুরু মানুষজন গোটা দেশে প্রতিবাদ করছেন। সংখ্যাগুরুরা সাথ দিয়েছেন বলেই গণপ্রতিবাদ সম্ভব হচ্ছে।’

এদিকে, জমিয়তে উলামা হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী যে ধরণের আগ্রাসী পরিবেশ তৈরি করেছেন গণতান্ত্রিক দেশে তা মেনে নেওয়া যায় না। ২৩/২৫ জানুয়ারি কোলকাতার রামলীলা ময়দানে গণঅবস্থান করা হবে। প্রথমদিন আমরা মিছিল করে ওই অবস্থানে শামিল হব। কোলকাতার রাজাবাজার চৌরাস্তা থেকে কয়েক হাজার মানুষের মিছিল হবে।।’

জমিয়তে উলামা হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক ওই অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে জানান। তিনিও বলেন, কোলকাতার ওই গণঅবস্থানে নারী-পুরুষ সকলেই অংশগ্রহণ করবেন। আইনজীবী, বুদ্ধিজীবি সহ সর্বস্তরের সব ধর্মের, বর্ণের ভারতবাসীরা সেখানে উপস্থিত থাকবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *