কাতারের মধ্যস্থতায় আবারও আফগান শান্তি আলোচনা

কাতারের মধ্যস্থতায় আবারও আফগান শান্তি আলোচনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগান সরকার ও তালেবান—উভয় পক্ষ কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। ফলে কাতার এখন থেকে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী এবং উভয় পক্ষের আলোচকদের পরামর্শক হিসেবে কাজ করবে।

আফগানিস্তানের খমা প্রেস এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

আফগান সরকার ও তালেবান যখন নিজেদের মতপার্থক্য দূর করতে পারছিল না, তখন কাতার শান্তি আলোচনা সচল রাখতে উদ্যোগী হয়। মতপার্থক্য প্রবল হলে কাতার উভয় পক্ষকে পৃথকভাবে পরামর্শ দেবে। উভয় পক্ষের তীব্র মতপার্থক্য থাকার পরও আফগান সরকার ও তালেবান শান্তি আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে।

তালেবান যুক্তরাষ্ট্র-কাতার সমঝোতা চুক্তির ভিত্তিতে ইন্ট্রা-আফগান আলোচনা এগিয়ে নিতে চাইলেও আফগান সরকার তা প্রত্যাখ্যান করেছে।

গত সেপ্টেম্বরে এই আলোচনা শুরু হলেও কৌশলগত কোনো অগ্রগতি হয়নি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *