কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ১১০

কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ১১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে কাবুলে। আল জাজিরার জানিয়েছে, কাবুল বিমানবন্দরের একটি ফটকের বাইরে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ১১০-এ পৌঁছেছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এতে আহত হয়েছেন দেড়শ’র বেশি মানুষ।

পেন্টাগন জানিয়েছে, আহতদের মধ্যে ১৮ মার্কিন সেনাও রয়েছেন। আত্মঘাতি এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসকেপি (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স)।

হামলার জেরে আফগানিস্তান জুড়ে শোকের আবহ বিরাজ করছে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, কাবুলের একটি মেঝেতে সারি সারি লাশ পড়ে আছে; স্বজন হারাদের কান্না আর হাহাকার ছড়িয়ে পড়ছে বাতাসে। অবশ্য কাবুলের নিয়ন্ত্রণ হাতে নেয়া তালেবান এ হামলার নিন্দা জানিয়েছে।

এর আগে নিহতের সংখ্যা ১০৩ উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নিহতদের মধ্যে অন্তত ৯০ জন আফগান রয়েছেন। বাকি ১৩ জন মার্কিন সেনা। ভয়াবহ এ হামলার কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, প্রথম বোমাটি বিস্ফোরিত হয়েছিল বিমানবন্দরের আবি ফটকে। এর কাছেই বিমানবন্দরের বাইরে একটি হোটেলের সামনে অপর বিস্ফোরণটি ঘটে।

মার্কিন সামরিক কর্মকর্তারা এ ধরনের আরও হামলার শঙ্কা প্রকাশ করছেন। এ কারণে কাবুল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। তবে জো বাইডেন বলছেন, হামলার জেরে উদ্ধার অভিযান বন্ধ রাখবেন না তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *