কারাগারে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক

কারাগারে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মো. ওয়াহিদুল হককে (৬৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি আমির হোসেনের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১০ মে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

জানা গেছে, বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশান থানা থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার কিছুক্ষণ পর ওয়াহিদুল হককে এজলাসে নেয়া হয়।

এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ আদালতে মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডে জড়িত ওয়াহিদুল হককে কারাগারে পাঠানোর আবেদন জানান। আদালত শুনানি শেষে ওয়াহিদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, মঙ্গলবার তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে দুপুরে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুক্তিযুদ্ধকালে ওয়াহিদুল হক পাকিস্তান সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি রংপুর সেনানিবাসে দায়িত্বে থাকাবস্থায় ৫০০-৬০০ নিরস্ত্র মুক্তিকামী মানুষ নিহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *