কারাগার থেকে মুক্তি পেলেন টিএলপি নেতা সাদ রিজভী

কারাগার থেকে মুক্তি পেলেন টিএলপি নেতা সাদ রিজভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) দলের প্রধান হাফিজ সাদ হুসেন রিজভীকে মুক্তি দেওয়া হলো। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) লাহোরের কোট লাখপাট কারগার থেকে মুক্তি পান তিনি। জেল সুপার ইজাজ আসগর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডনের।

টিএলপির মুখপাত্র মুফতি আবিদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রিজভী মুক্তি পেয়ে দলের সদর দপ্তর রেহমাতুল লিল আলামিন মসজিদে পৌঁছেছেন। সেখানে দলের শত শত উল্লাসিতকর্মী ও সমর্থক তাকে অভ্যর্থনা জানিয়েছেন।

এর আগে, পাকিস্তানের ডানপন্থি নেতা ও তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) দলের প্রধান সাদ রিজভীর নাম সন্ত্রাসের তালিকা থেকে সরিয়ে নেয় পাকিস্তান সরকার। এর মাধ্যমে তার কারাগার থেকে মুক্তির পথ প্রশস্ত হয়। রিজভীর মুক্তির দাবিতে পাকিস্তানে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে তার সমর্থকরা।

তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান দলের দুই হাজার বন্দিকে মুক্তি, দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার পর রিজভীর নাম সন্ত্রাসের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, টিএলপির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এর প্রধান সাদ রিজভীর নাম সন্ত্রাসের তালিকা থেকে মুছে ফেলা হয়।

বিনিময়ে টিএলপি সহিংসতার রাজনীতি পরিহার করতে সম্মত হয়। পাশাপাশি ফরাসি ম্যাগাজিন দ্বারা মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিও প্রত্যাহার করতে সম্মত হয় তারা।

সাদ রিজভীর মুক্তির দাবিতে অক্টোবরের মাঝামাঝি সময়ে থেকে বিক্ষোভ শুরে করে টিএলপির কর্মীরা। কয়েক সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৭ পুুলিশ সদস্য নিহত হয়। আহত হয় দুই পক্ষের ডজনখানেক। বিক্ষোভ চলাকালে বন্ধ থাকে দেশটির ব্যস্ততম মহাসড়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *