কাশ্মীরে জনপ্রিয়তা কার, ধনি না আফ্রিদির

কাশ্মীরে জনপ্রিয়তা কার, ধনি না আফ্রিদির

কাশ্মীরে জনপ্রিয়তা কার, ধনি না আফ্রিদির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একদিকে চলছে পাওয়া না পাওয়ার ব্যথা বেদনার গল্প। কাশ্মীরে একরকম তাণ্ডব লীলার মাঝখানেই আলোচনায় তুঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। কার জনপ্রিয়তা বেশি কাশ্মীরে। প্রকৃত অর্থে আফ্রিদির জনপ্রিয়তাই কাশ্মীরে বেশি বলছে গণমাধ্যমের জরিপ।

ধোনি কাশ্মীরিদের বিপক্ষে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করছেন। মুসলিম অধ্যুষিত কাশ্মীরের জনগণ তাই ‘বুম বুম আফ্রিদি’ স্লোগানে ধোনিকে বরণ করে নেন। তারা বুঝাতে চেয়েছেন পুলওয়ামার জনগণের কাছে ধোনির চেয়ে আফ্রিদিই তাদের কাছে বেশি ফেভারিট।

গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে নরেন্দ্র মোদির সরকার। কেড়ে নেয়া হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখের বিশেষ মর্যাদা। ফলে ভূস্বর্গে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।

সেই পরিস্থিতে জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ১০৬ টেরিটরি আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে আছেন ধোনি। জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ১০৬ টেরিটরি আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে আছেন ২০১১ সালে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল উপাধি পাওয়া ভারতীয় সাবেক এ অধিনায়ক।

আফ্রিদি কাশ্মীরের ওই বিশেষ সুবিধা বঞ্চিত করার ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের পাশে থেকেছেন। আর ধোনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে কাশ্মীরিদের আন্দোলন থামাতে এসেছেন বলেই কাশ্মীরিদের ধারণা।

ভারতের স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকট্রেকার তাদের প্রতিবেদনে জানায়, ভারতজুড়ে ধোনির প্রচুর ভক্ত থাকলেও কাশ্মীরে তার তেমন কোনো ভক্ত নেই। যখন ধোনি কাশ্মীরে পৌঁছান তখন তাকে অভ্যর্থনা জানানোর বিপরীতে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির নামে স্লোগান দিতে থাকেন। এ নিয়ে ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়েছে।

তবে ভারতীয় ওই সংবাদমাধ্যমের দাবি, ভিডিওটি পুরনো। ২০১৭ সালে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি। এটি সেই সময়ের ভিডিও বলেই মনে করা হচ্ছে।

সূত্র: ক্রিকট্রেকার, দ্য ক্রিকেট টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *