‘কাশ্মীর ইস্যুতে সমর্থনের শর্তে নিরাপদে দেশে ফেরার টোপ দেন মোদি’

‘কাশ্মীর ইস্যুতে সমর্থনের শর্তে নিরাপদে দেশে ফেরার টোপ দেন মোদি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরেন্দ্র মোদি-অমিত শাহের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন ডক্টর জাকির নায়েক। তিনি জানান, কাশ্মীর ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থানকে তিনি সমর্থন করলে তার বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। এই মর্মে একটি প্রস্তাব মোদি সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন বলে দাবি করেন।

জাকির নায়েকের আরও দাবি, উত্তর ভারত নিয়ে কেন্দ্রের অবস্থানে সহমত হলে তার দেশে ফিরে আসতেও সমস্যা হবে না বলে মোদি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। যদিও তিনি কেন্দ্রের সঙ্গে এ ধরনের কোনও সমঝোতায় যাননি বলেই জানিয়েছেন।

ভিডিও বার্তায় ডক্টর নায়েক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হয়ে তার সঙ্গে কেন্দ্রীয় কর্মকর্তারা যোগাযোগ করেছিলেন। তারা তাকে বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতিতে কেন্দ্র তাকে কাজে লাগাতে চায়।

জাকির নায়েকের কথায়, ‘প্রথম আমি বলেছিলাম, কোরান ও সুন্নাহর বিরোধী নয়, এমন যা-কিছু আছে আমি তা করতে প্রস্তুত। কিন্তু, যখন শুনলাম কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমায় সমর্থন জানাতে হবে, তখন সরকারের ওই প্রস্তাব আমি খারিজ করে দিই।’

জাকিরের কথায়, কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তই তো অসাংবিধানিক। ইসলামিক এই প্রচারক মনে করেন, ভারতের কোনও মুসলিম নেতা স্বেচ্ছায় সিএএ বা এনআরসিকে সমর্থন করবেন না। ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে তাদের থেকে সমর্থন আদায় করা হয়েছে। জাকির পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড পলাতক আসামি।

সূত্র : এই সময়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *