কিয়েভের কাছে রাশিয়ার হামলা

কিয়েভের কাছে রাশিয়ার হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, রুশ সেনারা রাজধানী কিয়েভের উত্তর দিকে মিসাইল হামলা চালিয়েছে। তাদের হামলায় একটি সেনা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ হামলাগুলোর বিষয়গুলো ইউক্রেন স্বীকার করে না। কিন্তু কিয়েভের উত্তর দিকে হামলার বিষয়টি তারা স্বীকার করল। যা বিরলই বলা যায়।

ওলেক্সি গ্রোমোভ নামে ওই কর্মকর্তা বলেন, লাইয়ুতিজের সেনা ঘাঁটিতে ছয়টি কালিবার ক্রুস মিসাইল ছুঁড়েছে রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপ থেকে এ হামলা চালানো হয়।

রাজধানী কিয়েভ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এ সেনা ঘাঁটির একটি ভবন পুরোপুরি ধ্বংস, দুটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জানিয়েছে ইউক্রেন।

সিনিয়র কর্মকর্তা ওলেক্সি গ্রোমোভ ইউক্রেনে উত্তর দিকের আরেক অঞ্চল চেরনিহিভে রুশ হামলার কথা জানিয়েছেন। চেরনিহিভে বেলারুশ থেকে মিসাইল ছুড়ে হামলা চালানো হয়েছে।

ওলেক্সি গ্রোমোভ জানিয়েছেন, রাশিয়ার সেনাদের চালানো এসব হামলায় ইউক্রেনের কিছু সেনা মারা গেছেন।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, কিয়েভের কাছে চালানো হামলায় ১৫ জন সাধারণ মানুষ আহত হযেছেন।

সূত্র: আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *