পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাইমা মুন্তাহা (২২), রুহুল আমিন (৬৫) সেফালী আক্তার (৫৫) ও লিটন ইসলাম (৫৫)। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে কুমিল্লায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পত্রিকাবাহী মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত ৩টার দিকে সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লিটন মিয়া (৫৫)। তিনি পত্রিকাবাহী হাইএস মডেলের মাইক্রোবাসটির চালক। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবচাইল গ্রামে। চট্টগ্রাম-কক্সবাজারে পত্রিকা নিয়ে যাচ্ছিলেন তিনি।
জানা যায়, ট্রাক ও মাইক্রোবাসটি চট্টগ্রাম অভিমুখী ছিল। মাইক্রোবাসটি পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে চালক লিটন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মঙ্গলবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি তাদের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।


