কুমিল্লা সিটি নির্বাচন মাঠে ২৬ প্লাটুন বিজিবি

কুমিল্লা সিটি নির্বাচন মাঠে ২৬ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক ●  কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু, জাসদের (রব) শিরিন আক্তার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোহেবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত সোমবার রাতেই কুমিল্লা নগরী ছেড়ে গেছেন বড় দুই দলের কেন্দ্রিয় নেতারা। গত সোমবার রাত সাড়ে ১১টায় কুমিল্লা ক্লাব থেকে বিদায়নেন কুসিক নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক কাজী জাফর উল্লাহ।

একই সময় ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ কামালসহ অন্যান্য কেন্দ্রিয় নেতারাও কুমিল্লা ছেড়ে চলে যান। এদিকে প্রথমবারের মতো কেন্দ্রিয় নেতাদের ছাড়া একাই গণসংযোগ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। তিনি মঙ্গলবার সকালে নগরীর বাখরাবাদ এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু গণসংযোগে বের হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *