কেন বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা?

কেন বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর বোরকা ও নেকাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। নিষেধাজ্ঞার কারণ হিসেবে জানা যায়, শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় নারীদের জড়িত থাকার সন্দেহে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সরকারের একটি উচ্চ মহলের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বোরকা ও নেকাব নিষিদ্ধের একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। তারা এই বিষয়টি নিয়ে দেশটির মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে। গতকাল এই বিষয়টি নিয়ে দেশটির মন্ত্রিপরিষদের সদস্যরা প্রেসিডেন্টের সাথেও কথা বলেছে।

সরকারের একটি উচ্চ মহল বলছে, ১৯৯০ দশকের গলফ যুদ্ধের আগে শ্রীলঙ্কায় মুসলিম মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে বোরকা বা নেকাব ব্যবহার করা হতো না। এই ধরনের পোশাকের মধ্যে এক ধরনের চরমপন্থী উপাদান রয়েছে।

দেশটির প্রতিরক্ষা সূত্র জানায়, বোরকার আড়ালে অপরাধীচক্র অপরাধ করে ঘুরে বেরায়। আর বোরকা বা নেকাব পরার করণে তাদের চিহ্নিত কার সম্ভব হয় না।

এদিকে যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি কলেজে এক মুসলিম তরুণী হিজাব পরে যাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থাগুলোর বরাতে হাফিংটন পোস্ট এমন তথ্য দিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে বুধবার মুসলিম অ্যাডভোকেটস ও স্থানীয় একটি আইনি ফার্ম জর্জিয়া ক্যারিয়ার ইনস্টিটিউটকে একটি চিঠি পাঠিয়ে প্রতিষ্ঠানটির ড্রেস কোড পরিবর্তনের আহ্বান জানিয়েছে। কলেজের কর্মকর্তারা ম্যাকাভয় নামে ওই তরুণীকে বলেন, তার হিজাব কলেজের ড্রেস কোডের সঙ্গে যায় না। হিজাব পরে কলেজে প্রবেশ করায় কর্মকর্তারা বারবার তাকে হয়রানি করেছেন।

কেবল হিজাব নিষিদ্ধ নয় এর পক্ষেও সোচ্চার অনেকে।

মাথায় হিজাব পরা নিয়ে মুসলিম নারীরা যে বিশ্বজুড়ে নিত্যদিন যে বৈষম্যের মুখোমুখি হচ্ছেন, তা উপর আলোকপাত করতে এক অনন্য চ্যালেঞ্জের অংশ হিসেবে পুরো রমজান মাসে বিভিন্ন ধর্মের নারীরা হিজাব পরিধান করছেন।

এলি লয়েড ও তার ১১ বছর বয়সী মেয়ে গ্রেস, এই দুই অমুসলিম নারী রমজান উপলক্ষ্যে ৩০ দিনের ‘ওয়ার্ল্ড হিজাব ডে (ডব্লিউএইচডি)’ এর উদ্যোগে মাসব্যাপী হিজাব-চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন।

ইংল্যান্ডের এই দুই খ্রিস্টান নারী বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাস করছেন। হিজাব পরিহিত মুসলিমদের প্রতি বিশ্বজুড়ে যে ধর্মান্ধতা চলছে, তার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তারা এই আয়োজনে অংশ নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *