কেরালার ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে জমিয়তে উলামা হিন্দ

কেরালার ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে জমিয়তে উলামা হিন্দ

পাথেয় ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ভয়াবহ বন্যায় লাখ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জমিয়তে উলামা হিন্দ। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেকে নিরাশ্রয় হয়ে পড়েছেন। মানুষ খাদ্যের অভাবের শিকার। কিছুদিন আগে পরিস্থিতি খুব খারাপ ছিল। কিন্তু এখন ভারতের বিভিন্ন রাজ্যের সকল সংগঠন সহানুভূতির সাথে এগিয়ে আসায় মাত্র দশ দিনে কেরালা রাজ্যের জনসাধারণের অভাব কিছুটা লাঘব হয়েছে বলে জানা যায়। অন্য সবার সঙ্গে জমিয়তে উলামা হিন্দও বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্কটমোচনে অবদান রেখে যাচ্ছে।

২৭ আগস্ট সোমবার জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানি ও কেন্দ্রীয় সেক্রেটারি হাকিমুদ্দীন কাসিমীর নেতৃত্বে একটি  প্রতিনিধিদল কেরালায় বন্যার্তদের সাহায্যের জন্যে ছুটে যান এবং তাদেরকে ব্যাপক সাহায্য সহযোগিতা করেন।

02
কেরালায় ত্রাণ বিতরণের আগে জমিয়তে উলামা হিন্দের পরামর্শসভা ছবি : জমিয়তে উলামা হিন্দ

মাওলানা মাহমুদ মাদানি জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে বন্যার্তদের স্থায়ীভাবে সহযোগিতা করার জন্য কেরালায় দুইটি ক্যাম্প স্থাপন করেন। একটি ক্যাম্প কেরালার জামিআ হুসাইনিয়া মাদ্রাসা। এই ক্যাম্পের দায়িত্বে আছেন মাওলানা সুফিয়ান। অপর ক্যাম্প কেরালার জামিআ কাওসারিয়া মাদ্রাসা। এই ক্যাম্পের দায়িত্বে আছেন মাওলানা ইব্রাহীম।

জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী জামিআ হুসাইনিয়া মাদ্রাসায় একটি পরামর্শ সভায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেন। ১. ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেয়া। ২. প্রয়োজনীয় পোশাক ও খাবারের ব্যবস্থা করে দেয়া। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি লক্ষ রাখা। ৩. স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা। ৪. পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখা।

03
ছবি : জমিয়তে উলামা হিন্দ

মাওলানা মাহমুদ মাদানী ও হাকিমুদ্দিন কাসিমীর সাথে জমিয়তে উলামা হিন্দের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মুফতি ইফতেখার আহমদ, মাওলানা শামসুদ্দিন, সাইয়্যিদ আসিম আব্দুল্লাহ, মাওলানা তানভির আহমদ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা শোয়াইব, মাওলানা রফিক, মাওলানা আহমদ আজিজ প্রমুখ।

04
ত্রাণ দিচ্ছেন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলনা হাকীমুদ্দীন কাসেমী ছবি : জমিয়তে উলামা হিন্দ

গ্রন্থনা : আদিল মাহমুদ

সূত্র : জমিয়তে উলামা হিন্দ, ভারত।

সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *