কোচিং বাণিজ্য অনৈতিক বাণিজ্য : শিক্ষামন্ত্রী

কোচিং বাণিজ্য অনৈতিক বাণিজ্য : শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষামন্ত্রী দিপু মনি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, কোচিং বাণিজ্য অনৈতিক বাণিজ্য। এ কাজ থেকে শিক্ষকদের দূরে থাকতে হবে। পাশাপাশি নোট ও গাইড বই কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের চাপিয়ে দেওয়া যাবে না। এ ধরনের অন্যায়ের প্রমাণ পাওয়া গেলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শিক্ষামন্ত্রী দিপু মনি বলেছেন, আমরা অনেক অভিভাবক সন্তানদের জিপিএ-৫ পাওয়ার জন্য চাপ দিয়ে থাকি। এটা কখনো কাম্য হতে পারে না। শিক্ষার্থীদের চাপ না দিয়ের নিজের মতো বা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। যে শিক্ষার্থীরা নিজেদের মতো স্বাধীনভাবে পড়াশোনার সুযোগ পায়, তারাই এগিয়ে যায়।

শিক্ষানীতিতে সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে উল্লেখ করে দিপু মনি বলেন, দেশের প্রত্যেক উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *