পাথেয় ডেস্ক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক শিক্ষার্থী কোটা সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাময়িত বহিষ্কার হয়েছেন। বহিষ্কৃত ওই শিক্ষার্থী হলেন, মেডিসিন অনুষদের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মীর মোহাম্মদ জুনায়েদ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ওই বহিষ্কারাদেশ দেয়।
গত ১৩ জুলাই কোটা নিয়ে মীর সাব্বির নামের একটি একাউন্ট থেকে কোটা নিয়ে স্ট্যাটাস দেন জুনায়েদ।
রোববার গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুনায়েদকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোটা সংস্কার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে উস্কানিমূলক এবং শৃঙ্খলা পরিপন্থি স্ট্যাটাস দেওয়া হয় মীর সাব্বির নামের আইডি থেকে; যা বিশ্ববিদ্যালয়ের রুল রিগার্ডিং জেনারেল ডিসিপ্লিনের ১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জুনায়েদকে সাময়িক বহিষ্কার করা হয়।’


