কৌশলে খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার : মির্জা ফখরুল

কৌশলে খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার : মির্জা ফখরুল

পাথেয় রিপোর্ট : কৌশলে খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেনছেন, ‘সরকার চায় না খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আসুক। কৌশলে খালাদে জিয়াকে আটক করে রাখা হয়েছে।’

বুধবার (২০ নভেম্বর) ঠাকুরগাঁও কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনি অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘যে মামলায় খালোদা জিয়াকে আটক করে রাখা হয়েছে তা সাজানো একটি মামলা। এই মামলায় খালেদা জিয়ার জামিন পাওয়ার আইনগত অধিকার রয়েছে সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।’

খালেদা জিয়া একজন জনপ্রিয় নেত্রী এমন দাবি করে ফখরুল বলেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রেখে ভুল করছে। তিনি যদি জেল থেকে বেরিয়ে আসে তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে সেটি কাটিয়ে উঠতে পারতো। সরকার যদি খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা শুরু করে তাহলে এই ‘সংকট’ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এই সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়ে অভিনব পদ্ধতিতে ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন,সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *