পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ১৮তম দিনেও অবিরাম গতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত পর্যন্ত যাত্রাবাড়ী ও কদমতলী থানার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নগরনেতা মাওলানা আব্দুর রাজ্জাক, মুহা. হুমায়ূন কবির, হাজী এমদাদুল ফেরদাউস, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, হুমায়ূন কবির শাবীবসহ, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।
দিন দিন হাতপাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। হাতপাখার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালবাসা, ব্যাপক সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গণসংযোগ ও পথসভাগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়।
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, নির্বাচন কমিশন নির্ভাচনকে প্রশ্ন করতেই ইভিএম জুড়ে দিয়েছে। ইভিএমে শুকঙ্করের ফাঁকি রয়েছে। তিনি বলেন, সৎ, যোগ্য ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে না পারলে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে না। তিনি বলেন, ঢাকাবাসীর তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার হাতপাখাকে বিজয়ী করতে হবে।
এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথ সভাগুলোতে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, নাগরিক ও ভোটাধিকার ভুলুন্ঠিত করতে দেয়া হবে না। হাতপাখার বিজয় তো সাধারণ ও গণমানুষেরই বিজয়। রাজধানী ঢাকার অন্যতম সমস্যা মাদক, ক্যাসিনা ও দুর্নীতি। তিনি বলেণ, ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা, স্মার্ট ঢাকা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্বের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠা করবো।
যাত্রাবাড়ী থানার ধোলাইপাড়, মীর হাজীলবাগ, নবীনগর, খালপাড়, কদমতলী, জুরাইন, বড়ইতলা এলাকায় ব্যাপক গণসংযোগ চালানো হয়।


