খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার আশ্বাস তুরস্কের

খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার আশ্বাস তুরস্কের

খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার আশ্বাস তুরস্কের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খাদ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে তুরস্ক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এই আশ্বাস দেন।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি ও ফুড প্রসেসিং নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ এবং কৃষিখাতে প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকীকরণ করা। সেজন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতে বাংলাদেশ সরকার গুরুত্বারোপ করছে। বাংলাদেশ কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে তুলনামূলকভাবে পিছিয়ে থাকায় এক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান বলেন, তুরস্কের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। তুরস্ক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং তুরস্কের ফুড প্রসেসিং ইন্ড্রাস্ট্রি অনেক শক্তিশালী।

তিনি আরও বলেন, টার্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিআইকেএ) বাংলাদেশকে ফুড প্রসেসিংয়ে সহযোগিতার জন্য উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া, তুরস্কের বেসরকারি খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকেও দুই দেশের পারস্পরিক সহযোগিতার খাত চিহ্নিতকরণ ও কো-অপারেশনের ব্যাপারে সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়া হবে।

এগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে তুরস্কের সহযোগিতা কামনা করেন কৃষিমন্ত্রী। এ সময় ফুড প্রসেসিংসহ কৃষিক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান। এছাড়া তিনি আম ও আনারসসহ বিভিন্ন ফুড আইটেম বাংলাদেশ থেকে নেয়ার আগ্রহের কথা জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *