খারাপ থাকায় চীনের টেস্ট কিট ফেরত পাঠাচ্ছে স্পেন

খারাপ থাকায় চীনের টেস্ট কিট ফেরত পাঠাচ্ছে স্পেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ২ নম্বরে রয়েছে স্পেন। প্রতিদিন সেখানে মারা যাচ্ছে শত শত মানুষ। দুর্বিষহ এ অবস্থায় চীন থেকে চিকিৎসার জন্য বিপুল পরিমাণে টেস্ট কিট কিনেছেল দেশটি। কিন্তু মান ভালো না হওয়ায় ফের চীনেই তা ফেরত পাঠাচ্ছে স্পেন।

জানা গেছে, চীন থেকে যেসব টেস্ট কিট কিনেছিল স্পেন সেগুলো খুব একটা ভালো নয়। করোনা পরীক্ষার ক্ষেত্রে ওইসব কিট ঠিকভাবে রেজাল্ট দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া যায়। এইসব কিটের ফলাফল নাকি মাত্র ৩০% সঠিক। স্পেনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তরফ থেকে একথা জানানো হয়েছে।

চিনা সংস্থা ‘শেনজেন বায়োইজি’ থেকে এইসব টেস্ট কিট কেনা হয়েছিল। সেগুলির মান একদম ভাল নয়। হাসপাতালে যখন এইসব টেস্ট কিট দিয়ে রোগীদের পরীক্ষা করা হয়েছে, তখন তাতে ঠিকমতো ফলাফল আসেনি।

চলতি সপ্তাহের শুরুতেই স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাডর ইলা জানান, চীন থেকে ৪৬৭ মিলিয়ন ডলারের চিকিৎসা সামগ্রী কেনা হয়েছে। যার মধ্যে রয়েছে ৯৫০ টি ভেন্টিলেটর, ৫৫ লাখ টেস্ট কিট, ১ কোটি ১০ লাখ গ্লাভস ও কয়েক কোটি ফেস মাস্ক।

যদিও স্পেনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ওই চিনা সংস্থা। তাদের দাবি নমুনা সঠিকভাবে নেওয়া হয়নি অথবা কিট সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলেই ফলাফল ভুল এসেছে। তারা ওইসব কিট পাল্টে দেবে বলেও জানিয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে চীন থেকে দুই দফায় টেস্ট কিট এসে পৌঁছেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *