নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসনকে ছাড়া জনগণ কোনো নির্বাচন হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন


